২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম

অধ্যাপক ইসলাম বাংলাদেশ, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৬ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম
অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 09:08 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, যিনি এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও একই দায়িত্ব পালন করেছেন। 

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন চার বছর মেয়াদে অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলামকে এই দায়িত্ব দিয়েছেন। রোববার তিনি উপাচার্যের দায়িত্ব বুঝে নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

সেখানে বলা হয়, অধ্যাপক ইসলাম বাংলাদেশ, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৬ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন। 

মালয়েশিয়ার ওপেন ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন ইউসুফ মাহবুবুল ইসলাম।