০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পদত্যাগ করেছেন বুয়েট উপাচার্য

গত ৩ জুলাই দ্বিতীয় মেয়াদে তিনি নিয়োগ পেয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:51 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে তাতে এবার যুক্ত হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদারের নাম। 

রোববার বিশ্ববিদ্যালয়ের আচার্যের সচিব ও শিক্ষা মন্ত্রাণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিও) অধ্যাপক মোহাম্মদ আল আমিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে সত্য প্রসাদ মজুমদার লিখেছেন, “শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নতি সাধনের জন্য তথা বুয়েটের সুনাম রক্ষার জন্য কাজ করেছি। বর্তমানে আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভাইস-চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করলাম।”

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক সত্য প্রসাদ ২০২০ সালের ২৫ জুন বুয়েটের উপাচার্যের দায়িত্ব পান। গত ৩ জুলাই দ্বিতীয় মেয়াদে তিনি নিয়োগ পেয়েছিলেন। 

এরই মধ্যে গণঅভ্যুত্থান পরবর্তী ক্ষমতার পালাবদলে শিক্ষার্থীদের দাবির মুখে তাকে পদত্যাগ করতে হল।