২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিডিডিআর,বির পুষ্টি প্রকল্পে সহায়তা স্ট্যান্ডার্ড চার্টার্ডের

অনুদানের অর্থে বছরজুড়ে প্রতিদিন ২০ অসুস্থ শিশু প্রয়োজনীয় সেবা ও পুষ্টিকর খাবার পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 08:35 PM

Updated : 24 Oct 2022, 10:46 PM

অপুষ্টির বিরুদ্ধে লড়াই করতে আইসিডিডিআর,বি’র ‘পুষ্টি পুনর্বাসন ইউনিট’ (এনআরইউ) প্রকল্পে অনুদান দেওয়ার কথা জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। 

এ অর্থ দিয়ে বছরজুড়ে প্রতিদিন ২০ জন অসুস্থ শিশু প্রয়োজনীয় সেবা ও পুষ্টিকর খাবার পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এক বছর ধরে ওই অর্থে শিশুদের মা ও অভিভাবকরা সন্তানদের সুস্বাস্থ্য বজায় রাখতে প্রয়োজনীয় পুষ্টিশিক্ষা এবং সহজলভ্য ও সাশ্রয়ীভাবে পুষ্টিকর খাবার তৈরির বিশেষ প্রশিক্ষণ পাবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাশ চৌধুরী বলেন, “প্রয়োজনীয় পুষ্টির অভাবে মানুষ তথা সমাজ ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে বাধা সৃষ্টি করে। দারিদ্র্য ও বৈষম্য বিমোচনে তাই আমাদের অবশ্যই অপুষ্টিতে আক্রান্তদের যত্ন নিশ্চিত করতে হবে।”

 আইসিডিডিআর,বি’র হেড অব হসপিটালস ডা. বাহারুল আলম বলেন, “শিশুরা অপুষ্টিতে ভুগলে তা শিশুদের ভবিষ্যতে দীর্ঘমেয়াদী প্রভাবসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের জীবন রক্ষাকারী কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে চালিয়ে যেতে পারব।”