২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা উদীয়মান ব্র্যান্ডের স্বীকৃতি পেল নগদ

নগদের পক্ষে চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ ও চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই সম্মাননা গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 04:55 PM

Updated : 24 Dec 2023, 04:54 PM

সেরা উদীয়মান ব্র্যান্ডের সম্মান পেয়েছে মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ। 

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং গবেষণা প্রতিষ্ঠান এনসার্চ লিমিটেড দশ হাজার গ্রাহকের ওপর চালানো জরিপের ভিত্তিতে এ পুরস্কারটি দেয়া হয়। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, গত শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। 

নগদের পক্ষে চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ ও চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই সম্মাননা গ্রহণ করেন। 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “দেশের সেরা উদীয়মান ব্র্যান্ড হতে পারাটা আমাদের জন্য সম্মানের, তবে তার চেয়ে বেশি কাঙ্ক্ষিত গ্রাহকের ভালোবাসা। দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমেই কেবল সেটি অর্জন করা সম্ভব। আর সেই কাজটিই গত সাড়ে চার বছর ধরে করে আসার চেষ্টা করছি আমরা। ফল হিসেবে সাড়ে আট কোটি গ্রাহকের ভালোবাসাও ইতিমধ্যে আমরা পেয়েছি।” 

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এবারের আয়োজনে ব্র্যান্ড ফোরামের স্ট্রাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম এবং নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। 

সাড়ে আট কোটি গ্রাহকের প্রতিষ্ঠান হওয়া নগদ এখন দৈনিক গড়ে ১৩শ কোটি টাকার লেনদেন করছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।