২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রযুক্তি সক্ষমতা বাড়িয়েছে’ নগদ

এই আধুনিকায়নের সময় শনিবার গ্রাহকদের কিছু সময় সেবায় বিঘ্ন ঘটনায় দুঃখও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 10:27 PM

Updated : 06 Nov 2022, 10:27 PM

গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর কথা জানিয়েছে ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান ‘নগদ’।

এই আধুনিকায়নের সময় শনিবার গ্রাহকদের কিছু সময় সেবায় বিঘ্ন ঘটনায় দুঃখও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার ‘নগদ’র প্রযুক্তিগত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়। আধুনিকায়নের ফলে এখন ‘নগদ’ গ্রাহককে আগের চেয়েও উন্নত সেবা দিতে সক্ষম।

“এই উন্নয়ন ও আধুনিকায়ন কর্মকাণ্ড পরিচালনার সময় গ্রাহকদের লেনদেনে ও সেবা পেতে কিছু সমস্যায় পড়েছেন। এ জন্য ‘নগদ’ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উন্নয়ন কাজ চলাকালে নগদ এর ফেইসবুক পেইজের মাধ্যমে গ্রাহকদের বিষয়টি অবহিতও করা হয়েছিল। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে ‘নগদ’ এখন আগের চেয়েও উন্নত এবং মানসম্মত সেবা প্রদান করবে।”

একইসঙ্গে ভবিষ্যতে আরও উন্নত সেবা দিতে গ্রাহকের কাছে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলেও জানিয়েছে নগদ।