বাণিজ্য মেলায় বিকাশে অর্থ পরিশোধে সর্বোচ্চ ৫০০ টাকা ছাড়
মাসব্যাপী এ মেলার শেষ দিন পর্যন্ত এ ছাড় পাওয়া যাবে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধকে উৎসাহিত করতে বিকাশ এবারও নির্দিষ্ট স্টলগুলোতে কেনাকাটায় বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধে ছাড় পাওয়া যাবে।
মাসব্যাপী মেলা চলাকালে সর্বোচ্চ ৫০০ টাকা এবং এক দিনে তিনটি পেমেন্টে ১০০ টাকা করে সর্বোচ্চ ৩০০ টাকা ছাড় পাবেন গ্রাহক বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) মাসব্যাপী এ মেলার শেষ দিন পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ নির্ধারিত স্টলগুলোতে কেনাকাটার পর ইংরেজি অক্ষরে ডিআইটিএফ কুপন কোড যোগ করে বিকাশে অর্থ পরিশোধ করে এ ছাড়া পাওয়া যাবে।
অর্থ পরিশোধের সময় বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে গ্রাহকরা কুপন কোডটি যোগ করতে পারবেন।
এছাড়াও বিকাশ অ্যাপের মেন্যু থেকে কুপন আইকনে ট্যাপ করে কুপনটি যোগ করা যাবে। একটি ডিসকাউন্ট কুপন শুধু একটি লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না তারা *247# ডায়াল করে বিকাশ পেমেন্ট করলে পাচ্ছেন ৫ শতাংশ ক্যাশব্যাক, যা পাওয়া যাবে ১০০ টাকা পর্যন্ত।
কুপন কোড যোগ করার পদ্ধতি বিকাশের ফেইসবুক পেইজ এবং ছাড় সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রেতা-দর্শনার্থীরা কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে পড়লে মেলা প্রাঙ্গণে বিকাশ-এর উদ্যোগে তৈরি বিশ্রাম জোনে এসে বিশ্রাম নিতে পারবেন।
আর যারা বিকাশ পেমেন্টে মেলায় কেনাকাটা করেছেন তারা বিশ্রাম জোনে বিভিন্ন আকর্ষণীয় গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
