১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আঞ্চলিক পর্ব শেষ, বিকাশের বিজ্ঞান উৎসবের ফাইনাল ফেব্রুয়ারিতে

আঞ্চলিক পর্বে তিন হাজার শিক্ষার্থীর ২৫৪টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়।

আঞ্চলিক পর্ব শেষ, বিকাশের বিজ্ঞান উৎসবের ফাইনাল ফেব্রুয়ারিতে

খুলনা ও বরিশালের ৪০টি স্কুলের সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল উৎসবের আঞ্চলিক পর্ব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 09:22 PM

Updated : 26 Jan 2023, 09:22 PM

‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২২’ এর আঞ্চলিক পর্ব শেষ হয়েছে।

খুলনা ও বরিশালের ৪০টি স্কুলের সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রতি আঞ্চলিক পর্বের শেষ হল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি।

এর আগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুরে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রায় তিন হাজার শিক্ষার্থী মোট ২৫৪টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় এ উৎসবের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

বিকাশ ও মাসিক বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘বিজ্ঞানচিন্তা’ যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে।

উৎসবে উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ, বিজ্ঞানবিষয়ক আলোচনা, রোবটের প্রদর্শনী করা হয়।

খুলনা ও বরিশালের আঞ্চলিক পর্বে প্রায় ৫৫টি প্রকল্প প্রদর্শন করেন শিক্ষার্থীরা; খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী এসব প্রকল্প থেকে প্রতি বিভাগে সেরা ১০ প্রকল্পকে পুরস্কার দেওয়া হয়।

পাশাপাশি কুইজে অংশগ্রহণকারী মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক থেকে ১০ জন করে ২০ বিজয়ীকেও পুরস্কার দেওয়া হয়।

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চায় আগ্রহী করতে ২০১৯ সালে এ উৎসব শুরু হয়।

আরও পড়ুন:

পুরানো খবর:

স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশের বিজ্ঞান উৎসব