২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গারের পণ্য কিনলে ইস্তাম্বুল ভ্রমণের সুযোগ

এক্সচেঞ্জ অফারে ফ্রিজসহ বিভিন্ন পণ্যেও ছাড় পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 07:25 PM

Updated : 17 Jan 2024, 07:25 PM

সিঙ্গার বাংলাদেশের বিক্রয়কেন্দ্র বা ওয়েবসাইট থেকে অনলাইনে পণ্য কিনলে ছাড়ের পাশাপাশি তুরস্কের ইস্তাম্বুলে চার দিন তিন রাত ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা। 

‘মারহাবা ইস্তাম্বুল’ ক্যাম্পেইন চলাকালীন দেশের যে কোনো সিঙ্গার বা ডিলারের বিক্রয়কেন্দ্র কিংবা কোম্পানির ওয়েবসাইট থেকে অনলাইনে পণ্য কিনলে ছাড়ের পাশাপাশি ভাগ্যবান ক্রেতারা ইস্তাম্বুল ভ্রমণের সুযোগ পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এ প্রচার কার্যক্রম ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে সিঙ্গার বাংলাদেশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্তাম্বুল ভ্রমণের সুযোগ ছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফারে রেফ্রিজারেটরে ২০ হাজার টাকা পর্যন্ত এবং নো-ফ্রস্ট রেফ্রিজারেটরে ৭ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

টিভির এক্সচেঞ্জ অফারে থাকছে ৬ হাজার ও ৫ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড়, ওয়াশিং মেশিনে ৪ হাজার টাকা, মাইক্রোওয়েভ ওভেন সাড়ে ৩ হাজার টাকা, ল্যাপটপে ৯ হাজার টাকা পর্যন্ত ছাড়।

কিচেন ও স্মল অ্যাপ্লায়েন্সে ৯ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানিটি।

এছাড়া পণ্যভেদে ক্রেডিট কার্ড ছাড়া সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিনা সুদের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি সব পণ্যে ১২ মাস পর্যন্ত সহজ কিস্তিও দিচ্ছে সিঙ্গার।