২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০০ কৃষককে মুরগি ও মাছের খাবার দিল সিটি ব্যাংক

এর আগে কৃষির উন্নয়নে গবেষণার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুদান দিয়েছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 09:49 PM

Updated : 08 Oct 2023, 09:49 PM

রাজশাহীর প্রান্তিক দেড় হাজার কৃষককে বিনামূল্যে মুরগি ও মাছের খাবার বিতরণ করেছে বেসরকারি সিটি ব্যাংক।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে এসব খাবার বিতরণ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি উন্নয়ন সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পবা উপজেলার ১ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে চার ধরনের ‘ফিড’ বিতরণ করা হয়।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “কৃষির উন্নয়নে গবেষণার জন্য সিটি ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুদান দিয়েছে। এখন পোলট্রি এবং মাছের খাবার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে।”

অন্যদের মধ্যে বক্তব্য দেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আঞ্চলিক পরিচালক নুরুন নাহার, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ সময় সিটি ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গনী, কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।