সাত বছর পূর্তি উদযাপনে দারাজের বিশেষ অফার
মাত্র পাঁচজন কর্মী নিয়ে আট বছর আগে বাংলাদেশে দারাজের যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার সাত বছর পূর্ণ করে আট বছরে পদার্পন উপলক্ষে বিশেষ সব অফার নিয়ে এসেছে অনলাইন মার্কেটপ্লেইস দারাজ বাংলাদেশ।
বাংলাদেশে এতদিনের কার্যক্রমকে সফল উল্লেখ করে উদযাপনের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে বিশেষ বর্ষপূর্তি ক্যাম্পেইনে গ্রাহক-ক্রেতাদের জন্য অফার ও মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইনে কেনাবেচার প্লাটফর্মটি।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজতি সংবাদ সম্মেলনে দারাজ জানায়, আগামী ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অফারের মাধ্যমে ক্যাম্পেইনটি চলবে। এবারের ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে ‘৮ বছরের অফুরান উল্লাস ধন্যবাদ, বাংলাদেশ!’।
মাত্র পাঁচজন কর্মী নিয়ে আট বছর আগে অনলাইনে পণ্য কেনাবেচার কার্যক্রম শুরু করে দারাজ। ৭০ লাখের বেশি ক্রেতা ও ৪১ হাজার বিক্রেতা নিয়ে কোম্পানিটি এখন দেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিয়ারকে মিকেলসেন বলেন, “দারাজ বাংলাদেশ একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। এটাই দারাজ বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ই কমার্স খাতের দক্ষ কর্মীদের মাধ্যমেই দারাজ বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ দারাজ গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“দারাজ গ্রুপ থেকে এ মার্কেটকে সম্ভাবনাময় হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং এ দেশের ই কমার্স অবকাঠামো ও ইকোসিস্টেমের বিকাশে দারাজের শেয়ারহোল্ডাররা আগামী ৩-৪ বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী। তরুণ ও ভবিষ্যৎ উদ্যোক্তাদের ক্ষমতায়নের পাশাপাশি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে টেকসই ই কমার্স ব্যবসা ও ইকোসিস্টেম গড়ে তোলা।”
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “সাত বছরের দীর্ঘ যাত্রায় দারাজ বাংলাদেশ অনেক মাইলফলক অর্জন করেছে, যা ই কমার্স খাত এবং দারাজ বাংলাদেশের জন্য সমভাবে গুরুত্বপূর্ণ।
“আমরা স্বল্প সময়ে নিজেদের শীর্ষ অবস্থানে নিতে সফল হয়েছি। আমাদের ৫০ হাজারের বেশি সেলার পার্টনার রয়েছে।”
দারাজ বাংলাদেশের এগিয়ে চলায় আলিবাবার বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলেন দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বর্ষপূর্তি উপলক্ষে ‘মেগা ক্যাম্পেইন’ এর বিভিন্ন তথ্য তুলে ধরেন।
ক্যাম্পেইনটির সহযোগী স্পন্সর হিসেবে আছে ডেটল, বাটা, ওরাইমো গ্লোবাল, স্টুডিও এক্স, রিয়েলমি, সিঙ্গার, শাওমি ও লোটো। ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে ফেব্রিলাইফ, লাক্স, পিউরইট, মোশন ভিউ, লিভিংটেক্স, মটোরোলা, ইনফিনিক্স, রিবানা, ম্যাসকিউলিন, গোদরেজ, হাইয়ার, প্যারাসুট ন্যাচরাল, ফার্নিকম ও স্কেয়িন।
এছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে আছে জায়নাক্স হেলথ, লেভিশ বুটিক স্যালন, নাহিলা হেদায়েতের প্রিভে, গালা মেইকওভার এন্ড স্যালন, আনিকা বুশরার স্প্লেন্ডর ও এশা রুশদির পাউডার রুম।
সংবাদ সম্মেলনে দারাজ গ্রুপের সিওও জর্নিকা জাফিরোভা, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো, চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসাইন ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. রিয়াদ হোসেন উপস্থিত ছিলেন।
