২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন উৎসব

২০১৭ সাল থেকে এ উৎসবের আয়োজন করছে আইএফআইসি ব্যাংক।

আইএফআইসি ব্যাংকের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন উৎসব

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দুই শতাধিক শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন উৎসব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 07:29 PM

Updated : 18 Oct 2022, 07:29 PM

আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

‘শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করতে’ প্রতি বছরের মত এবারও এ আয়োজন করা হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, সম্প্রতি পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে উৎসবে এ আয়োজন করা হয়। এ বছরের অঙ্কনের প্রতিপাদ্য ছিল ইচ্ছা, কল্পনা, স্বপ্ন।

এতে দুই শতাধিক অংশগ্রহণকারী শিশুদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।

শিশুদের মধ্যে সৃজনশীল প্রতিভা বিকাশে ২০১৭ সাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে এ উৎসবের আয়োজন করে আসছে আইএফআইসি ব্যাংক।