২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছে ভিশন কেয়ার ব্র্যান্ড ‘জাইস’

গুলশানে চালু হতে যাওয়া জাইস ভিশন সেন্টার থেকে বাংলাদেশের চশমা ব্যবহারকারীরা ১৭৫ বছরের পুরনো জার্মান ব্র্যান্ড জাইস এর আসল ফ্রেম এবং সানগ্লাস কিনতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 06:51 PM

Updated : 26 Jul 2023, 06:51 PM

অগাস্টে ঢাকার গুলশানে ভিশন সেন্টার খুলতে যাচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘জাইস’।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাইস বাংলাদেশ জানায়, আগামী মাসের শুরুতে গুলশানে এই ভিশন সেন্টারটি চালু হবে এবং সার্ক অঞ্চলে এটি হবে ব্র্যান্ডটির চতুর্থ ভিশন সেন্টার।

অপসিস ভিশন কেয়ার লিমিটেড (ওভিসিএল) জাইস এর সাথে অংশীদারিত্বে বাংলাদেশে এই ভিশন সেন্টারটি খোলার পদক্ষেপ নিয়েছে৷

ভারতে দু'টি এবং শ্রীলঙ্কায় একটি জাইস ভিশন সেন্টার রয়েছে।

গুলশানে চালু হতে যাওয়া জাইস ভিশন সেন্টার থেকে বাংলাদেশের চশমা ব্যবহারকারীরা ১৭৫ বছরের পুরনো জার্মান ব্র্যান্ড জাইস এর আসল ফ্রেম এবং সানগ্লাস কিনতে পারবেন।

এ ভিশন সেন্টারটি সার্টিফাইড অপ্টোমেট্রিস্টদের দ্বারা আধুনিক টেস্টিং ডিভাইস ব্যবহার করে চক্ষু পরীক্ষাকে আরও সহজ করবে এবং চশমা ব্যবহারকারীদের জন্য বৈশ্বিক মানের অভিজ্ঞতার সুযোগ করে দেবে বলে জানায় জাইস।

'জাইস' একটি আন্তর্জাতিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি এন্টারপ্রাইজ, যা অপটিক্স এবং অপটোইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে কাজ করে এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ভিশন কেয়ার ব্র্যান্ড। বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ২০ কোটি মানুষ জাইস চশমার লেন্স ব্যবহার করছে এবং বিশ্বব্যাপী প্রায় ৫০টি দেশে জাইস ৩৮,০০০ কর্মী নিয়োজিত আছে।

গত অর্থবছরে (৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত) জাইস গ্রুপ তার চারটি সেগমেন্টে (সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি অ্যান্ড রিসার্চ, মেডিক্যাল টেকনোলজি এবং কনজিউমার মার্কেট) মোট ৯৭৪ কোটি মার্কিন ডলার (৮৭৫ কোটি ইউরো) আয় করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।