২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডে আবার যাচ্ছে ওয়ালটনের টিভি

“প্রতিকূল বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির মধ্যেও ইউরোপের বাজারে এক লাখ ইউনিটেরও বেশি টিভি রপ্তানি করেছে ওয়ালটন।“

আয়ারল্যান্ডে আবার যাচ্ছে ওয়ালটনের টিভি

৭ম বারের মতো আয়ারল্যান্ডে 'মেড ইন বাংলাদেশ' ট্যাগযুক্ত টিভির শিপমেন্ট উপলক্ষ্যে উচ্ছ্বসিত ওয়ালটন টেলিভিশন বিভাগের কর্মকর্তাগণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 04:48 PM

Updated : 10 Mar 2024, 04:48 PM

ইউরোপের বাজারে ওয়ালটনের টিভির চাহিদা বাড়ার ধারাবাহিকতায় চলতি মাসে এ অঞ্চলের দেশ আয়ারল্যান্ডের সপ্তমবারের মত টিভি রপ্তানি করেছে বাংলাদেশি ব্র্যান্ডটি।

আয়ারল্যান্ডসহ ইউরোপের ১৪টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন টিভির রপ্তানিও বাড়ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ইউরোপের বাজারে দায়িত্বপ্রাপ্ত ওয়ালটনের গ্লোবাল বিজনেস ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান বলেন, “আয়ারল্যান্ডের বাজারে ওইএম (ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতির আওতায় ২০১৯ সালে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করে ওয়ালটন। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ও ডিজাইন, উন্নত পিকচার কোয়ালিটি, অত্যাধুনিক ফিচার, আন্তর্জাতিক মানের ডিজাইন, টেকসই ও উচ্চ গুণগতমানের পাশাপাশি সময়োপযোগী বিপণন কৌশলের কারণে অতি অল্প সময়ের মধ্যে আইরিশদের নজর কাড়তে সক্ষম হয়েছে ওয়ালটনের তৈরি টিভি। ফলে দেশটির বাজারে 'মেড ইন বাংলাদেশ' ট্যাগযুক্ত টিভির ক্রেতা চাহিদাও বাড়ছে ব্যাপকহারে।

“এর প্রেক্ষিতে চলতি মাসে রিপিট অর্ডারের মাধ্যমে আয়ারল্যান্ডে আবার টিভি রপ্তানির শিপমেন্ট সম্পন্ন করেছে ওয়ালটন।”

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, “ইউরোপের বাজারে ২০১৯ সালে টিভি রপ্তানি শুরু করি আমরা। অতি অল্প সময়ের মধ্যে ইউরোপের বাজারে ক্রেতাদের মন জয় করে নিচ্ছে ওয়ালটন টিভি। ওয়ালটনের মোট টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই আসছে ইউরোপের বাজার থেকে।”

তিনি বলেন, “করোনা মহামারীর প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে ইউরোপের বাজারে অস্থিরতা সৃষ্টিসহ প্রতিকূল বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির মধ্যেও ইউরোপের বাজারে এক লাখ ইউনিটেরও বেশি টিভি রপ্তানি করেছে ওয়ালটন। যার মধ্য দিয়ে বাংলাদেশের রিজার্ভে এসেছে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা।“

সংবাদ বিজ্ঞপ্তিতে বলাই হয়, ৩৫টিরও বেশি দেশে ও শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে 'মেড ইন বাংলাদেশ' লেবেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়ালটন। মোট রপ্তানির ৩৪ শতাংশ ডেনমার্কে, ১৮ শতাংশ জার্মানিতে, ২২ শতাংশ গ্রিসে, ১৫ শতাংশ ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডে, ৬ শতাংশ পোল্যান্ডে এবং ৫ শতাংশ আফ্রিকায় ও অন্যান্য দেশে হয়েছে।