প্রতিবন্ধীদের জন্য সেপটেক্সের 'ঘুরে দাঁড়ানোর গল্প'
শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গের ব্যবস্থা করে তাদের আবার স্বক্রিয় জীবনযাপনে ফেরানোই এ উদ্যোগের লক্ষ্য।
প্রতিবন্ধীদের সহায়তা করতে 'ঘুরে দাঁড়ানোর গল্প' নামে একটি উদ্যোগ নিয়েছে এসিআই এর ব্র্যান্ড সেপটেক্স।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই জানিয়েছে, সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
আর্থিক সহায়তার মাধ্যমে শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গের ব্যবস্থা করে তাদের আবার স্বক্রিয় জীবনযাপনে ফেরানোই এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজুমার ব্র্যান্ডসের বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদ, প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার সাজিদ কায়সার এবং এই উদ্যোগের সহযোগী ইজি লাইফ ফর বাংলাদেশের পরিচালক মনিরুল ইসলাম।
