১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মিনিস্টার পণ্যে ছাড় মিলছে জানুয়ারিতেও

“গ্রাহকদের কথা বিবেচনা করেই আমরা অফারটির সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি,” বলেন হেড অব ব্র্যান্ড সোহেল।

নিজস্ব প্রতিবেদক

Published : 18 Jan 2024, 07:20 PM

Updated : 18 Jan 2024, 07:20 PM

বিশেষ ছাড়ের ‘নির্বাচনী অফার’ সুবিধা জানুয়ারি মাসজুড়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার ইলেক্ট্রনিক্স।

এলইডি টিভি ও ফ্রিজে ৫৩ শতাংশ ছাড়সহ সব ধরনের পণ্যে সুবিধাটি বহাল থাকবে বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সহজ কিস্তিতে শূন্য ডাউন পেমেন্টে পণ্য কেনার সুযোগও বহাল আছে।  ছাড় সুবিধায় ২৪ ইঞ্চি ডিলাক্স এলইডি টিভির বিক্রয় দাম এখন আট হাজার ৯৯৯ টাকা এবং ৩২ ইঞ্চি ডিলাক্স এলইডি টিভির দাম ১১ হাজার ৯৯৯ টাকায়।

এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনেও ছাড় সুবিধা থাকছে উল্লেখ করে কোম্পানির হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, “আমাদের কোম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এইবারও তার ব্যত্যয় ঘটেনি। নির্বাচনকে ঘিরে আমাদের এই অফার গ্রাহকরা খুব পছন্দ করেছে। গ্রাহকদের কথা বিবেচনা করেই আমরা অফারটির সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘নির্বাচনী অফার' নামে বিশেষ মূল্য ছাড় শুরু করে মিনিস্টার ইলেকট্রনিক্স।

অফার বা যেকোনো তথ্য জানা যাবে ওয়েবসাইটে (https://ministerbd.com)। হটলাইন নম্বরে (০৯৬০৬ ৭০০ ৭০০) ফোন করেও বিস্তারিত তথ্য জানা যাবে।