২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই পণ্য আনল নিউ জিল্যান্ড ডেইরি

বাংলাদেশের বাজারে নতুন দুটি ভোগ্যপণ্য নিয়ে এসেছে নিউ জিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:51 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

‘পপার্স’ ব্র্যান্ডের ক্র্যাকার্স এবং ‘ডুডলস’ ব্র্যান্ডের নুডলস বাজারে নিয়ে আসার বিষয়টি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন পণ্য বাজারজাত উপলক্ষে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনও করে নিউ জিল্যান্ড ডেইরি।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম মল্লিক ও বিপণন বিভাগের প্রধান ওবায়দুল হক এতে উপস্থিত ছিলেন।