২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিম কার্ডিয়াকের রোগীদের জন্য বিকাশ

শিগগিরই মোবাইলের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ পাচ্ছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইন্সটিটিউটের রোগীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 03:31 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

এসেবা দেয়ার লক্ষ্যে সম্প্রতি বিকাশ লিমিটেডের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের একটি চুক্তি সই হয়েছে, যার অধীনে আগামী ১০ ওই সেবা চালু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের পরিশোধ সহজতর করার লক্ষ্যে এ চুক্তিতে বিকাশের পক্ষে সিইও কামাল এস. কাদির এবং হাসপাতালের সিইও ড. এম এ রসিদ সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদুর রহমান, সেক্রেটারি জেনারেল মো. সায়েফ উদ্দিন, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এমএইচ খান এবং বিকাশ লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের কার্ডিয়াক চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং রিসার্চ ইন্সটিটিউট (আইসিএইচআরআই) একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা এখানে সেবা নিয়ে থাকেন। এখন থেকে রোগীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেকোনো মুহূর্তে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে চিকিৎসা নিশ্চিত করতে পারবেন।