২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার ল্যান্ডমার্কের নতুন লোগো

একশ’ বছর বয়সী আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্কের নতুন লোগো উম্মোচন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 12:16 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে এক অনুষ্ঠানে  এই লোগো উন্মোচন হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের সভাপতি অধ্যাপক শামীমুজ্জামান বসুনিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন , ডিসিসিআই এর সভাপতি সবুর খান, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, আনোয়ার ল্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম পাটোয়ারী।

১৮৮৩ সালে প্রতিষ্ঠিত আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ব্যাংক ,বীমা, নির্মাণ সামগ্রী, আসবাবপত্র, প্রকৌশল, অটোমোবাইল, টেক্সটাইলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। আনোয়ার ল্যান্ডমার্কের যাত্রা শুরু হয় ২০০১ সালে।