সপ্তাহ শেষে সূচক বেড়েছে
সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫৫৯ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৩ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩২২ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড যা আগের দিনের চেয়ে প্রায় ৪১ কোটি টাকা কম। দাম বাড়ে ২২৫ টি শেয়ারের, কমে ৩৫ টির। অপরিবর্তিত ছিল ১৪ টির দাম।
বুধবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে । মঙ্গলবার ডিএসইএক্স প্রায় ৫৪ পয়েন্ট বাড়ে। সোমবার বাড়ে ৩ পয়েন্ট । সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স প্রায় দশমিক ৪ পয়েন্ট বাড়ে।
সপ্তাহ শেষে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয়েছে প্রায় ৯১ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬৩ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ৩৫ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৩৯ কোটি টাকা।
আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ৬৮ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৩৫ কোটি টাকা।
