চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ১২ দফা দাবি জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
খাতুনগঞ্জ পাইকারী বাজারের শতবর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম এসব দাবি উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে মাহবুবুল আলম বলেন, খাতুনগঞ্জের মূল ব্যবসা চলে বিশ্বাসের ওপর। এখানে ব্যবসায়ীরা পণ্যের বিনিময়ে চেক নিয়ে থাকেন। অতীতে এ নিয়ে তেমন কোনো সমস্যা না হলেও সা
bdnews24