২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সংলাপ ৫ জুন

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আগামী ৫ জুন সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সব রাজনৈতিক দলকে সংলাপে আনার ব্যাপারেও সরকার যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে সংলাপের ব্যাপারে প্রধান দুই রাজনৈতিক দল শক্ত অবস্থান নেয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আগামী ৫ জুন সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সব রাজনৈতিক দলকে সংলাপে আনার ব্যাপারেও সরকার যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে সংলাপের ব্যাপারে প্রধান দুই রাজনৈতিক দল শক্ত অবস্থান নেয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সংলাপের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের এক বৈঠকে আগামী ৫ জুন সংলাপের জন্য তারিখ নির্ধারণ করা হয়। এতে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি (এফবিসিসিআই) আনিসুল হক। বৈঠকের পর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, "রাজনৈতিক কর্মীদের সেন্টিমেন্ট আমাদের বুঝতে হবে। দুই দল ছাড়া সংলাপ সফল হবে কি হবে না সে বিষয়ে চূড়ান্ত কিছু বলা যায় না। আমরা শুধু জানি, আমাদের এগুতে হবে। এ ছাড়া পথ নেই।" আনিসুল হক বলেন, "পরিস্থতি প্রতিদিনই একটু একটু করে জটিল হচ্ছে। সরকার চেষ্টা করছে সংলাপের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার। আর রাজনীতিবিদরা শক্ত অবস্থান নিচ্ছেন। এ পরিস্থিতিতে আমি সামনে ঝাপসা দেখছি।" দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আনিসুল হকের এ মন্তব্যের ব্যাপারে উপদেষ্টা বলেন, "জাতির ভবিষ্যৎ মাথায় রেখে ইতিবাচক চিন্তা করলেই সমাধান আসবে।" তিনি বলেন, "অনেকেই অনেক কিছু বলছেন। আমরা চেষ্টা করছি সংলাপ চালিয়ে যাওয়ার। অনেকে অনেক কিছু বলার পরও আমি সম্ভাবনা দেখছি। আমরা সবার সঙ্গে আলোচনা করব।" আওয়ামী লীগ জানিয়েছে, শেখ হাসিনাকে ছাড়া তারা সংলাপে বসবে না। বিএনপির খোন্দকার দেলোয়ারও একই ধরনের ইংগিত দিয়েছেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, "তারা (রাজনীতিবিদরা) বলে থাকেন, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।" তিনি বলেন, "পরিস্থিতি আরও জটিল হলে ব্যবসায়ী স