ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসন ঋণসুবিধা পেতে ব্যক্তির আয়ের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে ঋণের সুদের হারও। এখন থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বেতনপ্রাপ্তরা ফ্ল্যাট কেনা বা বাড়ি নির্মাণের জন্য ঋণ পাবেন। এজন্য ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। এরআগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনপ্রাপ্তরা ১০ শতাংশ সুদে এ ঋণ পেতেন।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সংশোধিত সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিছে বাংলাদেশ ব্যাংক।
গত বছরের জুলাই মাসে শহরাঞ্চলের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের আবাসন সঙ্কট নিরসনে বাংলাদেশ ব্যাংক 'গৃহায়ণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম' চালু করে। এজন্য তিনশ' কোটি টাকার তহবিল করা হয়।
চলতি ২০০৭-০৮ অর্থবছরে একশ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য থাকলেও গ্রাহকসাড়া তেমন পাওয়া যায়নি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে, অর্থাৎ ছয় মাসে তহবিল থেকে মাত্র ছয় কোটি টাকা ঋণ নিয়ে গ্রাহকদের দিয়েছে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
এর পরিপ্রেক্ষিতে আবাসন ঋণ নিতে গ্রাহকদের উৎসাহিত করতেই সুদের হার কমানো ও আয়ের সীমা বাড়ানো হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের এক কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবদুল হক স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, গৃহায়ণ খাতে ঋণ বিতরণ আরো স
bdnews24