ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা চলতি অর্থ বছরে প্রায় ৬ কোটি টাকা মুনাফা করেছে। বর্তমানে দৈনিক এক লাখ ৬০ হাজার লিটার দুধ সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। গত এক বছরে মিল্ক ভিটা একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ের দুগ্ধ ভবনে মিল্ক ভিটার সেবা মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান সমবায় উপদেষ্টা মোঃ আনোয়ারুল ইকবাল।
তিনি বলেন, "রাজনৈতিক দলের নেতা-কর্মী যাতে সমবায়ী প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্য না হতে পারে সেজন্য সমবায় আইন সংশোধন করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাইসহ যোগ্য ব্যক্তিদের পদোন্নতি দেওয়া হবে।"
মিল্ক ভিটার লভ্যাংশ যাতে কৃষক ও প্রতিষ্ঠানের কর্মীরা পায় তা নিশ্চিত করারও আহ্বান জানান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। এছাড়া তিনি গবাদি পশু পালনকারী কৃষকদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দুধের ক্রয় মূল্য লিটার প্রতি ২ টাকা বাড়ানো এবং গো-খাদ্য ভর্তুকি মূল্যে বিতরণের ঘোষণা দেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্ল
bdnews24