২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের শুরুতে খানিকটা চাঙ্গাভাব পুঁজিবাজারে

ব্যাংক, বিদ্যুৎ ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন বেড়ে যাওয়ায় মঙ্গলবার দিনের শুরুতেই ঢাকা পুঁজিবাজার তার লোকসান কাটিয়ে ওঠে। দিনের শুরুতে বাজার চাঙ্গা হয়ে উঠলেও মুনাফা উঠিয়ে নেওয়ায় বাজারে দরপতন ঘটে। তবে আবারো এটি চাঙ্গা হয়ে বেলা ১১টা ২০ মিনিটে লেনদেন সবচেয়ে বেশি হয়। বেলা ১১টা ২ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বা ডিজিইএন ১৪ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭৭ দশমিক ০৬ হয়েছে। অন্যদিকে, সার্বিক সূচক বা ডিএসআই ৯ দশমকি ১৯ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে ২ হাজার ৪৪৩ দশমিক ৭৩ পয়েন্ট হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 06:57 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক, বিদ্যুৎ ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন বেড়ে যাওয়ায় মঙ্গলবার দিনের শুরুতেই ঢাকা পুঁজিবাজার তার লোকসান কাটিয়ে ওঠে। দিনের শুরুতে বাজার চাঙ্গা হয়ে উঠলেও মুনাফা উঠিয়ে নেওয়ায় বাজারে দরপতন ঘটে। তবে আবারো এটি চাঙ্গা হয়ে বেলা ১১টা ২০ মিনিটে লেনদেন সবচেয়ে বেশি হয়। বেলা ১১টা ২ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বা ডিজিইএন ১৪ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭৭ দশমিক ০৬ হয়েছে। অন্যদিকে, সার্বিক সূচক বা ডিএসআই ৯ দশমকি ১৯ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে ২ হাজার ৪৪৩ দশমিক ৭৩ পয়েন্ট হয়। ওই সময় পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৪৫টির এবং ৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। মোট ৫০ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের ৩৮ লাখ ৬৪ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত দুদিনের দরপতনের পর বেলা ১১টা এক মিনিটে ব্র্যাক ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সোমবার এ ব্যাংকের শেয়ার ১৪৭৫ দশমিক ৫০ টাকায় লেনদেন হলেও মঙ্গলবার তা বেড়ে ১৫০৯ টাকা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের শেয়ারের মূল্য ৬০৫ টাকা থেকে বেড়ে ৬০৮ টাকা হয়েছে। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ১১২৭ দশমিক ৫০ টাকা থেকে কমে ১১২৩ দশমিক ৫০ টাকা হয়েছে। ইসলামী ব্যাংক তার ফেস ভ্যালু ১০০ টাকা করার ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেনি- এ কথা জানানোর পর ব্যাংকটির শেয়ারের মূল্য ৫৭৭৮ দশমিক ৫০ টাকা থেকে কমে ৫৬৮০ টাকা হয়েছে। সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ার লোকসান কাটিয়ে উঠেছে। এর শেয়ারের মূল্য ৪১৯ দশমিক ৭৫ টাকা থেকে বেড়ে ৪৪৯ টাকা হয়েছে। বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক, এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ওয়ান ব্যাংকের শেয়ারের দাম বেড়ে গেলেও রূপালী ব্যাংক কেনার জন্য সরকার সৌদি আরবের ক্রেতা বন্দর বিন আব্দুলরাহমান আল সউদকে নভেম্বরের সময়সীমা বেঁধে দেওয়ার পর ব্যাংকটির শেয়ারের দাম কমে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/বিডি/এফএফ/এমএ/১২৪২ঘ.