২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বিকেলে বাজেট উত্থাপন

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদে ২০০৬ - ২০০৭ অর্থ বছরের জন্য বাজেট উত্থাপন করবেন। এটি হবে তার জীবনের ১২তম ও বর্তমান সরকারের পঞ্চম ও শেষ বাজেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:22 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বুধবার বিকেলে অষ্টম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু হয়।

বাজেট অধিবেশনে ২৫টি কার্যদিবস থাকবে। বাজেটের ওপর ৪০ ঘন্টা আলোচনার পর ২৯ জুন তা পাশ  হবে।

২০০৫ - ০৬ অর্থ বছরের সংশোধিত বাজেট পাশ হবে ১৩ জুন।

বাজেট অধিবেশন ১২ জুলাই পর্যন্ত চলবে।

এবারের অধিবেশনে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণী নোটিশ ও বেসরকারি সদস্য দিবস থাকছে না।