বিকাশ অ্যাপে ‘এডুকেশন ফি’ আইকন
শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ ঝামেলামুক্ত, সহজ, সময় ও খরচ সাশ্রয়ী করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘এডুকেশন ফি’ আইকন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিকাশ।
বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে এই আইকনেই একইসঙ্গে শিক্ষা সংক্রান্ত সব ধরনের ফি পরিশোধের সেবা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফি ব্যবস্থাপনা পদ্ধতিকেও সহজ করেছে।
নতুন আঙ্গিকে সাজানো এই আইকনে এখন আরো সহজে শিক্ষা প্রতিষ্ঠানকে খুঁজে নেয়া যাচ্ছে।
‘এডুকেশন ফি’ আইকনে ট্যাপ করার পর সার্চ অপশন থেকে অথবা প্রতিষ্ঠানের ধরন থেকে নিজের প্রতিষ্ঠান খুঁজে নেয়ার সুযোগ রয়েছে। এরপর কয়েকটি ধাপেই ফি পরিশোধ সম্পন্ন করতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে ভিকারুন্নিসা নূন স্কুল, জেলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল, ক্যান্ট পাব্লিক স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, হলিক্রস কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ ইউনিভার্সিটি, বাংলাদেশ টেকনিকাল এডুকেশন বোর্ড, বিএমইটি, ইউসিসি, সহ প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও লার্নিং প্ল্যাটফর্মের ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরো নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে এই তালিকায়।
শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করতে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘এডুকেশন ফি’ আইকনে ট্যাপ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ট্রেনিং বা অন্যান্য অপশন থেকে প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য যেমন স্টুডেন্ট আইডি, বিল সময়সীমা, পেমেন্টের ধরণ, ফি এর পরিমাণ, কন্টাক্ট নম্বর ইত্যাদি দিয়ে বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। গ্রাহক চাইলে পরবর্তীতে অল্প কয়েক ধাপে সহজেই পেমেন্ট করতে প্রথমবার পেমেন্টের সময় নিজের অ্যাকাউন্ট সেভ করে রাখতে পারেন।
ফি পরিশোধের পর পরিবেশ-বান্ধব ডিজিটাল রশিদ সংরক্ষণের সুযোগ রয়েছে। গ্রাহক বিকাশ অ্যাপের এডুকেশন ফি আইকনে প্রবেশ করলে প্রথমেই দেখতে পারবেন ‘রিসিট দেখুন’ অপশন যেখানে বিগত এক বছরে পরিশোধকৃত সকল ফি এর রশিদ পাবেন। খুব সহজেই এই রশিদ ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারেন গ্রাহক।
জ্ঞান চর্চাকে আরো আনন্দময় ও আকর্ষণীয় করতে এডুকেশন আইকনে ‘কুইজ’ যুক্ত করেছে বিকাশ।
