২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ফোনের দাম কমাল অপো

দুই মডেলের ফোনের দাম কমিয়েছে চীনা মোবাইল ফোন কোম্পানি অপো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 06:22 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এফ১৯ প্রো ও এ১৬ ফোনের দাম কমানোর কথা জানায়।

আট জিবি র‌্যামের এফ১৯ প্রো এর দাম ২৬ হাজার ৯৯০ টাকা থেকে দুই হাজার টাকা কমিয়ে ২৪ হাজার ৯৯০ টাকা এবং চার জিবি র‌্যামের এ১৬ ফোনের দাম ১৫ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে ১৪ হাজার ৯৯০ টাকা করা হয়।

অপোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই ফোনে দাম ছাড়ের পাশাপাশি সারাদেশে চলছে ব্র্যান্ডটির ‘ও’ফ্যানস ফেস্টিভ্যাল’। অপো রেনো৬, এফ১৯ প্রো, এফ১৯, এ৯৫, এ৫৪ ও এ১৬ স্মার্টফোন কিনলে ক্রেতারা লাকি ড্রতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিজয়ীরা পাবেন অপো ব্র্যান্ড স্টাইল, অপো এনকো ডব্লিউ ১১, এনকো এম৩১, ফ্রি ডেটা বান্ডেল অফার ও মেম্বারশিপ কার্ডে ২০% পর্যন্ত ছাড়।

এফ১৯ প্রো

ফোনটিতে রয়েছে ডুয়াল-ভিউ ভিডিও, এআই কালার পোর্ট্রটে ভিডিও ও ৩০ ওয়াটের ভুক ফ্ল্যাশ চার্জার।

অপোর অন্যান্য ফোনের মতো এর রয়েছে কোয়াড ক্যামেরা সেট-আপ। এর ডুয়াল ভিউ ভিডিও এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এটি দিয়ে একসঙ্গে উভয় পাশের ভিডিও করা যায়।

এ ফোনের ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সেলফি তোলা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ।

মিডিয়া টেক হেলিও পি-৯৫ প্রসেসরের ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম।

৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক ফ্ল্যাশ চার্জার।

ক্রিস্টাল সিলভার কালার এর সীমিত সংস্করণ ছাড়াও ফ্যান্টাস্টিক পার্পল ও ফ্লুইড ব্ল্যাক কালারে ফোনটি পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ১৬

ফোনটির সবচেয়ে শক্তিশালী দিক এআই ট্রিপল ক্যামেরা, এজি ফ্রস্টেড ম্যাট টেক্সচার ডিজাইন, ৫০০০ এমএএইচ এর দীর্ঘস্থায়ী ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ট্রিপল ক্যামেরার সেট আপ।
প্রিমিয়াম সুবিধা দিতে স্বল্প বাজেটের ফোনটিতে রাখা হয়েছে ৬.৫২ আই কেয়ার ডিসপ্লেসহ নানা সুবিধা।

এ১৬ ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬.৫২ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লের নান্দনিক ডিজাইনের ফোনটির পুরুত্ব ৮.৪ মিলিমিটার।

এটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি।

ফটোগ্রাফি করার জন্য ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। আর রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।