২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেভেন ইলেভেন: দারাজের ব্যাখায় ‘সন্তুষ্ট নয়’ মন্ত্রণালয়, বিস্তারিত চেয়ে ফের নোটিস

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি দারাজের ‘ইলেভেন ইলেভেন’ প্রচারনায় নীতিমালা ভঙ্গের আপত্তি তুলে চিঠি চালাচালির এ পর্যায়ে ওই ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতেবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 12:36 AM

Updated : 02 Aug 2022, 06:42 PM

অনলাইনে পণ্য কেনাবেচার প্ল্যাটফর্মটির আগের ব্যাখ্যায় ‘পুরোপুরি সন্তুষ্ট’ না হওয়ায় নতুন করে নোটিস দেওয়া হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের উপ পরিচালক সাঈদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে দারাজের কাছ থেকে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

গত চার বছর ধরে ১১ নভেম্বরকে ঘিরে ক্রেতা আকর্ষণের জন্য স্বল্পমূল্যে পণ্য বিক্রির প্রচারনা ইলেভেন ইলেভেন চালিয়ে যাচ্ছে চীনা টেক জায়ান্ট আলিবাবার বিনিয়োগ পাওয়া দারাজ।

এ নিয়ে মন্ত্রণালয় গত জুলাইয়ে জারি হওয়া ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকার সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় নিয়ে কোম্পানিটিকে নোটিস দেয়।

গত ১১ নভেম্বরের পর দারাজকে পাঠানো মন্ত্রণালয়ের কারণ দর্শনো নোটিসে বলা হয়, দারাজ বাংলাদেশের ১১.১১ ক্যাম্পেইনের ১ টাকা গেইম ও স্পিন দ্য হুইল কার্যক্রম বন্ধ করার জন্য গত ৪ নভেম্বর নির্দেশনা প্রদান করা হয়।

ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন নিয়ে দারাজকে মন্ত্রণালয়ের নোটিস

ই-কমার্স: আদেশ উপেক্ষা করায় সরকারের প্রতি হাই কোর্টের উষ্মা  

“কিন্তু উক্ত নির্দেশনা প্রদানের পরও আপনাদের প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজ, ওয়েবসাইট ও অ্যাপে ১ টাকা গেম চলমান রয়েছে।“

এ কারণ দারাজে বিরুদ্ধে কেন ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হবে না তা তিন কার্যদিবসের মধ্যে জানানোর জন্য নোটিসে বলা হয়।

গত ১৭ নভেম্বর নির্ধারিত দিনেই কারণ দর্শানো নোটিসের উত্তর দিয়ে আত্মপক্ষ সমর্থন করেছে কোম্পানিটি।

এতদিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনিয়ে কেউ মুখ না খুললেও এখন নতুন করে আরেকটি নোটিস গেল ই-কমার্স প্রতিষ্ঠানটির কাছে।

সাঈদ আলী জানান, দারাজ একটা উত্তর দিয়েছে। এতে ‘পুরোপুরি সন্তুষ্ট’ হওয়া যায়নি বলে আবারও নোটিস পাঠানো হয়েছে।

“এছাড়া দারাজের বিরুদ্ধে ‘ভার্চুয়াল মানি ট্রান্সফারের’ আরেকটি অভিযোগ রয়েছে, যেটির উত্তর তারা এখনও দেয়নি।“

সার্বিক বিষয় নিয়ে জানতে দারাজের হেড অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সায়ন্তনী তিশার সঙ্গে ফোন ও ইমেইলে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।