২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেপজার নতুন চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল

মেজর জেনারেল মো. নজরুল ইসলামকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2020, 05:45 PM

Updated : 18 Aug 2022, 04:18 PM

এই সেনা কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিতে সোমবার তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই আদেশে বেপজার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এম এম সালাহ উদ্দিন ইসলামকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।