২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএমডি গ্লোবাল ও দারাজ নিয়ে এলো নকিয়া ৪.২

ঈদকে সামনে রেখে নকিয়া ৪.২ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এইচএমডি গ্লোবাল যা কম দামে কেনা যাবে দারাজ ডটকম থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 09:00 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নোকিয়া। নতুন এই ফোনটির খুচরা মূল্য ১৩ হাজার ৯৯৯ টাকা।

কেনার দিন থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টিসহ দারাজের ভাউচারধারীরা ছাড় পাবেন ৭০০ টাকা পর্যন্ত। ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে পাওয়া যাবে বিশেষ ছাড়। বিকাশ গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৩০০ টাকা ডিসকাউন্ট।

সিটি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা পাবেন সর্বোচ্চ ২ হাজার টাকা ছাড়।

এইচএমডি গ্লোবালের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, ঈদের আগেই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম দারাজ ডটকম এ পাওয়া যাবে নকিয়া ৪.২ স্মার্টফোন।

নকিয়া ৪.২ এর ফোনের বৈশিষ্ট্য

নকিয়া ৪.২ এর অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রোয়েড ৯ পাই। আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ অক্টাকোর চিপসেট, ৩জিবি র‌্যাম, ৫.৭ ইঞ্চির নচযুক্ত এইচডি ডিসপ্লে, ৩২জিবি ইন্টারনাল মেমরি এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।

মেইন ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটাপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাক প্যানেল ২.৫ ডি কার্ভড গ্লাস দিয়ে তৈরি এবং এখানেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৩০ মে থেকে শুধুমাত্র কাল রঙে পাওয়া যাবে ফোনটি।