২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার নয়, শনিবার শেষ হবে বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় একদিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2019, 07:35 PM

Updated : 08 Apr 2022, 03:48 PM

মেলায় অংশ নেয়া স্টল মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ একদিন বাড়ানো হয়েছে।

ফলে ৮ ফেব্রুয়ারি শুক্রবার নয়, ৯ ফেব্রুয়ারি শনিবার শেষ হবে মেলা।

রাজধানীর শেরেবাংলা নগরে গত ৯ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হয় মাসব্যাপী ২৪তম বাণিজ্যমেলা। ৮ ফেব্রুয়ারি শুক্রবার এই মেলা শেষ হওয়ার কথা ছিল।

মেলার আয়োজক কমিটির সদস্য সচিব রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তা আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে মেলার কয়েকজন স্টল মালিক মেলার সময় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তারা দুইদিন সময় বাড়ানোর আবেদন করলেও মন্ত্রণালয় এক দিনের সময় মঞ্জুর করেছে।

সাধারণত জানুয়ারি মাসে মেলা সম্পন্ন হলেও এবার জাতীয় নির্বাচন ও নতুন সরকার গঠনের কারণে আট দিন বিলম্বে শুরু হয়েছিল বাণিজ্য মেলা।