২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবির টিএফপি পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক

এ বছর ‘মোস্ট প্রোগ্রেসিভ ব্যাংক অন জেন্ডার স্ট্র্যাটেজি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ‘অ্যানুয়াল ট্রেড ফাইনান্স প্রোগ্রাম ’(টিএফপি) পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2017, 08:56 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সাংগ্রিলা রাসা সেন্টোসাতে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হিউম্যান রিসোর্সেস বিভাগের প্রধান বিলকিস জাহান এবং কমিউনিকেশন্স বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব এডিবির প্রাইভেট সেক্টর অপারেশনের ডিরেক্টর জেনারেল মাইকেল ব্যারো এবং ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন বেকের হাত থেকে পুরস্কার নেন।

এর আগে এডিবি ১৫ অগাস্ট পুরস্কারের জন্য ব্র্যাক ব্যাংকের মনোনয়ন ঘোষণা করে। 

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, “লিঙ্গ সমতা, ক্ষমতায়ন এবং ব্যাংকের বৈচিত্র্যের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার অর্জিত হয়েছে। এই আন্তর্জাতিক সম্মান দেশের সেরা ব্যাংক হতে আমাদের অনুপ্রেরণা যোগাবে।”

এডিবির ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম দুই শতাধিক সহযোগী ব্যাংকের সঙ্গে কাজ করে। এতে এশিয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং বাজারে আমদানি ও রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত কোম্পানিদের আর্থিক সহায়তা দেওয়া হয়। ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে এডিবির টিএফপিতে সহযোগী হিসাবে রয়েছে।