২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ রুটে ফ্লাইট বাড়িয়েছে নভোএয়ার

বাংলাদেশের অভ্যন্তরে তিনটি রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 05:11 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, সৈয়দপুর রুটে ৩টি এবং যশোর রুটে ৩টি করে ফ্লাইট চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চট্টগ্রাম রুটের নতুন ফ্লাইটটি সকাল ৮টায় ঢাকা ছেড়ে যাবে এবং চট্টগ্রাম থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে আসবে। সৈয়দপুর রুটের নতুন ফ্লাইটটি সকাল ১১টায় ঢাকা ছেড়ে যাবে এবং দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর থেকে ছেড়ে আসবে। যশোর রুটের নতুন ফ্লাইটটি সকাল পৌনে ১১টায় ঢাকা ছেড়ে যাবে এবং যশোর থেকে সকাল ১১টা ৫৫ মিনিটে ছেড়ে আসবে।

নভোএয়ারের চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর রুটের ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ২৮০০ টাকা, ২৯৯৯ টাকা ও ৩২০০ টাকা।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে ৪টি, সৈয়দপুর ২টি এবং যশোর ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। এসব রুট ছাড়াও নভোএয়ার প্রতিদিন কক্সবাজারে ২টি, সিলেটে ১টি এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।