২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের নতুন শাখা

কুষ্টিয়ার ভেড়ামারায় নতুন শাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 08:30 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ভেড়ামারার গোডাউন মোড়ের মর্জিনা কমপ্লেক্সে শাখাটি উদ্বোধন করার কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেড়ামারা শাখা উদ্বোধনের মাধ্যমে এসএমই বা কৃষি ব্র্যাঞ্চসমূহ এবং এসএমই সার্ভিস সেন্টারসহ ব্র্যাক ব্যাংকের মোট শাখার সংখ্যা দাঁড়াল ১৮৪ তে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম সানা, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হোসেন খন্দকার, ভেড়ামারা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ এবং ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ আবদুল মোমেন, ব্র্যাঞ্চ ব্যাংকিং বিভাগের আঞ্চলিক প্রধান খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।