আনোয়ার অটো রাইস মিলের দ্বিতীয় শাখা চালু
চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ব্যাংকের অর্থায়নে আনোয়ার অটো রাইস মিলের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন করা হয়েছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী সম্প্রতি এর উদ্বোধন করেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, উদ্বোধনীতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. তৌহিদুল আলম খান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আব্দুল ওয়াহেদ, ব্যাংকের ইভিপি ইমতিয়াজ আহমেদ ভূঁইয়া ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম এনামুল হক, রফিক গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং আনোয়ার অটো রাইস মিলের উদ্যোক্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যর উপস্থিত ছিলেন।
