সিঙ্গারের ‘ট্রাবল ফ্রি এসি’ ক্যাম্পেইন শুরু
গরম মৌসুম সামনে রেখে এয়ার কন্ডিশনের জন্য বিশেষ কর্মসূচি শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গার এক টন এসি পাওয়া যাচ্ছে ৩৯ হাজার ৯৯০ টাকায়, মাত্র ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়েই কিস্তিতে এসি কেনা যাবে। এছাড়া থাকছে তিন বছরের ওয়ারেন্টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গারের রয়েছে ১৫টিরও বেশি মডেলের এসির বিশাল সম্ভার। ফ্রি ইন্সটলেশন সুবিধাসহ এক টন, দেড় টন ও দুই টন ধারক্ষমতার এসি বিক্রি করছে সিঙ্গার।
সিঙ্গার এসি কেনার জন্য ক্রেতারা ১৫ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও শূন্য ইন্টারেস্টে ৬ মাস পর্যস্ত মূল্য পরিশোধের সুবিধা দিচ্ছে সিঙ্গার। প্রধান ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডে ক্রয় করলে ১২ মাস পর্যন্ত শূন্য ইন্টারেস্ট সুবিধা পাওয়া যাবে।
সিঙ্গার এসির বিষয়ে আরও বিস্তারিত জানতে হেলপ লাইন-১৬৪৮২ অথবা ওয়েবসাইট (www.singerbd.com) ও ফেসবুক পেইজ (www.facebook.com/Singer.Bangladesh) যোগাযোগ করা যাবে।
