ওয়ালটনের সঙ্গে ‘ডিভাইস বান্ডল অফার’ আনল রবি
গ্রাহকদের জন্য সম্প্রতি ‘ডিভাইস বান্ডেল অফার’ এনেছে মোবাইল ফোন অপারেটর রবি।
অপারেটরটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অফারটির আওতায় চাহিদা অনুযায়ী বিভিন্ন ওয়ালটন হ্যান্ডসেটের সঙ্গে বান্ডল অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
ওয়ালটনের ‘প্রিমো ই এইট’, ‘প্রিমো ই এইট প্লাস’, ‘প্রিমো এফ সেভেন’, ‘প্রিমো জিএফ ফাইভ’ মোবাইল হ্যান্ডসেটগুলোর সঙ্গে গ্রাহকরা ৩৯০ মিনিট বোনাস টক টাইম (রবি-এয়ারটেল), ১৫০ মিনিট বোনাস টক টাইম (রবি অথবা এয়ারটেল থেকে অন্য অপারেটরে) এবং ৯ জিবি ডেটা উপভোগ করতে পারবেন।
বোনাসটি তিন মাসে সমান ভাগ করে দেওয়া হবে এবং মাসের প্রথম ১৫ দিন পর্যন্ত প্রযোজ্য।
অন্যদিকে ‘প্রিমো আরএক্স ফাইভ’ ও ‘প্রিমো এস ফাইভ’ হ্যান্ডসেটে ৩৯০ মিনিট বোনাস টক টাইম (রবি-এয়ারটেল), ১৫০ মিনিট বোনাস টক টাইম (রবি/এয়ারটেল থেকে অন্য অপারেটরে) ও ১৫ জিবি ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা, যা তিন মাসে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।
এই বোনাস অফারটি প্রতি মাসের প্রথম ২১ দিন পর্যন্ত প্রযোজ্য।
‘প্রিমো ই এইট’, ‘প্রিমো ই এইট প্লাস’, ‘প্রিমো এফ সেভেন’, ‘প্রিমো জিএফ ফাইভ’, ‘প্রিমো আরএক্স ফাইভ’ ও ‘প্রিমো এস ফাইভ’ এর বান্ডল প্যাকেজের দাম যথাক্রমে ৩ হাজার ৬৯০, ৪ হাজার ২৯০, ৪ হাজার ৮৯০, ৫ হাজার ১৯০, ১০ হাজার ৯৯০ ও ১৪ হাজার ৯৯০ টাকা।
রবি-এয়ারটেলের নতুন ও পুরনো সব প্রি-পেইড গ্রাহক অফারটি উপভোগ করতে পারবেন। সফলভাবে ডিভাইসটি বান্ডল অফারের সঙ্গে সম্পৃক্ত করার পর ৭২ ঘণ্টার মধ্যে বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
