২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকে নতুন ডিএমডি ও সিআরএম

ব্র্যাক ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল কাদের জোয়াদ্দার; আর নতুন ‘হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম)’ হয়েছেন তারেক রিফাত উল্লাহ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 10:39 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বৃহস্পতিবার বেসরকারি এই ব্যাংকের দুটি পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মেটলাইফ বাংলাদেশের চিফ ফাইনান্সিয়াল অফিসারের দায়িত্বে ছিলেন জোয়াদ্দার।

২০০১ সালে অ্যাস্যুরেন্স কোম্পানিতে ব্যবস্থাপক হিসাবে যোগ দেওয়া জোয়াদ্দার ২০০৩ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ‘ট্যাক্স অ্যান্ড লোকাল রিপোটিং’ বিভাগের ম্যানেজার হন।

২০০৬ থেকে দুবাই ও সিঙ্গাপুরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিভিন্ন দায়িত্ব পালন করে ২০১৫ সালে দেশে ফিরে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে জোয়াদ্দার পরে চার্টার্ড অ্যাকাউনট্যান্ট হতে ডিগ্রি নেন।

হেড অব সিআরএম হিসাবে যোগ দেওয়া তারেক রিফাত উল্লাহ খানের ব্যাংকিং খাতে ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে করপোরেট ব্যাংকিং ডিভিশনের ‘ইভিপি এন্ড হেড অব রিলেশনশিপ’ হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে আইএফআইসি ব্যাংক পেশাজীবন শেষ করা তারেক বিভিন্ন পদে ২০০৩ পর্যন্ত কর্মরত ছিলেন। পরবর্তীতে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডেও কাজ করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক করা তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।