২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবি-আইডিএফ চুক্তি

আইডিএফ নেটওয়ার্কের মাধ্যমে ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স প্রদান বিষয়ে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সমঝোতা স্মারক সই হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও আইডিএফ-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক সোহরাব মুস্তাফা, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, ইউসিবি’র হেড অব রেমিটেন্স সাইদুর রহমান এবং আইডিএফের কর্মকর্তা হারুন রশিদ উপস্থিত ছিলেন।