দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’তে রবি’র বিশেষ অফার
‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় মোবাইল ফোন অপারেটর রবি’র গ্রাহকরা শ্রীমঙ্গলের দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’তে আর্ন্তজাতিকমানের সেবার পাশাপাশি বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’র ডিরেক্টর রেজিনা নাসির সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
রোববার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির আওতায় প্লাটিনাম এইস, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরির গ্রাহকরা অগ্রাধিকারভিত্তিতে চেক-ইন সুবিধাসহ রিসোর্টটির রুম ট্যারিফে ৩৩ দশমিক ৩ এবং খাবার ও পানীয়তে ১২ দশমিক ৫ শতাংশ ছাড় পাবেন।
‘সিএটি’ (CAT) লিখে ১২১৩ নম্বরে এসএমএস পাঠিয়ে নিজের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাকের ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’র মার্কেটিং কনসালট্যান্ট তৃণা ফাল্গুনী।
