ঈদে ‘সাশ্রয়ী দামে’ ওয়ালটনের এলইডি টিভি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এলইডি টিভি আরও সাশ্রয়ী করার কথা জানিয়েছে ওয়ালটন ইলেক্ট্রনিক্স।
সিআরটি টিভির দামেই ঈদের বাজারে ওয়ালটনের এলইডি টিভি পাওয়া যাবে বলে কোম্পানির বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন আকারের টিভির ‘সাশ্রয়ী মূল্য’ প্রকাশ করে ওয়ালটন।
বিজ্ঞপ্তিতে এমদাদুল হক সরকার জানান, তারা সিআরটি (ক্যাথড রে টিউব) টিভির দামে এলইডি (লাইট এমিটিং ডায়ট) টিভি বিক্রি করছেন। ১৯ ইঞ্চি এলইডি টিভি বিক্রি হচ্ছে ১৩ হাজার ৯০০ টাকায়। ২৪ ইঞ্চি এলইডি টিভি ক্রেতারা পাচ্ছেন ১৯ হাজার ৯০০ টাকায়।
এছাড়া ২৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি এলইডি টিভি বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ২৫,৩০০ টাকা ও ২৯,৯০০ টাকায়।
৩৫,৯০০ টাকায় ৩২ ইঞ্চি ইন্টারনেট ভিত্তিক স্মার্ট টিভি বিক্রি করছে ওয়ালটন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
কোরবানির ঈদ উপলক্ষে বাজারে ২৮, ৩২ ও ৪০ ইঞ্চি এলইডি টিভির তিনটি মডেল এসেছে বলেও বিজ্ঞপ্তিতে জানান এমদাদুল।
সর্বাধুনিক ও অটোমেটিক প্রডাকশন লাইনে ওয়ালটনের এলইডি টেলিভিশন তৈরি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।
প্লাস্টিক কেবিনেট, স্পীকার, রিমোট কন্ট্রোল ইউনিট, মাদার বোর্ড এবং প্যানেল প্রডাকশনের জন্য পৃথক পৃথক ম্যানুফাকচারিং লাইন স্থাপন করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ওয়ালটনের এলইডি টিভিতে ১৭০-১৭৮ ডিগ্রি এ্যাঙ্গেল থেকেও একদম নিখুঁত ও ঝকঝকে ছবি দেখা যায় বলে বিজ্ঞপ্তিতে জানান কোম্পানির সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী পরিচালক ইসহাক রনি।
