মিনিস্টার-মাইওয়ানের প্রধান কার্যালয় পরিদর্শনে ইউনিলিভার বাংলাদেশের এমডি
বৈশ্বিক সংকট মোকাবেলায় আগামীতে একসঙ্গে কাজ করার আশাবাদ দুই কোম্পানির।
বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার মিনিস্টার-মাইওয়ান গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন।
এসময় তার সঙ্গে ইউনিলিভার বাংলাদেশের বিপণন পরিচালক সাদমান সাদিকিনও উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।
সম্প্রতি এ পরিদর্শনের সময় বৈশ্বিক সংকট মোকাবেলায় আগামীতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দুই কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি এবং ব্যবসায়িক উন্নয়নে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
আলোচনা শেষে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ ইউনিলিভারের এমডি জাভেদ আখতারকে ‘পয়েট অব পলিটিকস’ বইটি উপহার দেন।
এসময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল উপস্থিত ছিলেন।
