ডমিনো'জ পিৎজার রেস্তোরাঁ এবার গুলশান ও সাতারকুলে
এ নিয়ে দেশে মোট ২৯টি রেস্তোরাঁ খুলল এই পিৎজা চেইন।
ঢাকার গুলশানে 'শেফস টেবিল গুলশান-২' এবং সাতারকুলে 'শেফস টেবিল কোর্টসাইড' এ ২৮ ও ২৯তম রেস্তোরাঁ খুলেছে ডমিনো'জ পিৎজা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডমিনো'জ পিৎজা জানিয়েছে, সম্প্রতি নতুন রেস্তোরাঁগুলো উদ্বোধন করা হয়।
এই দুটি স্টোর উদ্বোধনের সময় ডমিনো’জ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে 'আপন ফাউন্ডেশন' এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, "ডোমিনোজ পিৎজা হল দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ফুড-ব্র্যান্ড এবং আমরা দেশের বিখ্যাত ফুড-কোর্ট ব্র্যান্ড- শেফস টেবিলের সাথে একটি অংশীদারিত্বে প্রবেশ করতে পেরে গর্বিত।
"বাংলাদেশে আমাদের সেরা অভিজ্ঞতা দিতে আমরা আমাদের মেনু অফারগুলোতে ক্রমাগত উদ্ভাবন করছি। আমাদের সম্প্রতি চালু হওয়া রাইস রেঞ্জ দেশীয় রেসিপিগুলোর সাথে আন্তর্জাতিক স্বাদের ফিউশন তৈরি করে আমাদের বাংলাদেশি গ্রাহকদের বিশ্বের সেরা স্বাদ প্রদান করতে পেরেছি।"
রেস্তোরাঁয় বিক্রির পাশাপাশি ৩০ মিনিটেই গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিচ্ছে ডমিনো'জ পিৎজা। প্লে স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করা যাচ্ছে। অথবা ওয়েবসাইট থেকে সরাসরি m.dominos.com.bd-এ অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাচ্ছে।
পাইপিং হট পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করছে ডমিনো’জ পিৎজা।
