ডিসেম্বরজুড়ে ভিশন এম্পোরিয়ামে ১৬% পর্যন্ত ছাড়
ভিশন এস্পোরিয়ামের যেকোনো শোরুম থেকে টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে ১৬ শতাংশ, গিজার, ওয়াশিং মেশিন ও ওভেনে ৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় উৎসব’ শিরোনামে ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করেছে আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস পণ্য ভিশন এম্পোরিয়াম।
গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অফার পুরো ডিসেম্বর মাস জুড়ে চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আরএফএল গ্রুপ।
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অফারটির ঘোষণা দেন ভিশন এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার এস এম সালাহউদ্দিন।
এ অফারের আওতায় ভিশন এস্পোরিয়ামের যেকোনো শোরুম থেকে টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে ১৬ শতাংশ, গিজার, ওয়াশিং মেশিন ও ওভেনে ৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
অনুষ্ঠানে এস এম সালাহউদ্দিন বলেন, “ভিশন এম্পোরিয়ামে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্যের সমাহার থাকায় এরই মধ্যে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিজয়ের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই অফার চালু করেছি।”
অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের হেড অব মার্কেটিং শফিক শাহিন, ব্র্যান্ড ম্যানেজার দেবাশীষ বসু, ডেপুটি জেনারেল ম্যানেজার ফরহাদ হাসান মামনুন ও সেলস ইন চার্জ নাঈম মিয়াঁসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বর্তমানে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ৩০০টি শোরুম রয়েছে।
