বিকাশ অ্যাপ রেফার করে পুরস্কার পেলেন ৪৩ জন
সফল রেফারেলের জন্য প্রত্যেক রেফারার একবার করে ৫০ টাকা বোনাস পেয়েছেন।
বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে প্রিয়জনকে অ্যাপ রেফার করার মাধ্যমে রেফ্রিজারেটর, স্মার্ট টিভি, সেলাই মেশিন, স্ট্যান্ড ফ্যান ও ডিনার সেট জিতে নিলেন ৪৩ জন গ্রাহক।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি সফল রেফারেলের জন্য প্রত্যেক রেফারার একবার করে ৫০ টাকা বোনাস পেয়েছেন।
গত ১৭ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণিতে সর্বোচ্চ সফল রেফারকারিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
