বিজনেস ট্যাবলয়েডের ‘লিডারশিপ’ পুরস্কার পেলেন নগদের নির্বাহী পরিচালক
নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম বলেছেন, স্বীকৃতি পাওয়ায় তিনি ‘সম্মানিত’ বোধ করছেন।
যুক্তরাজ্যভিত্তিক অনলাইন বাণিজ্য সাময়িকী ম্যাগাজিন বিজনেস ট্যাবলয়েডের ‘লিডারশিপ’ পুরস্কার পেয়েছেন মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।
কর্মক্ষেত্রে কৌশলগত, টেকসই ও দূরদর্শী পদক্ষেপের জন্য তাকে ‘ভিশনারি লিডার ইন ডিজিটাল ফাইন্যান্স’ পুরস্কার দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
সাফায়েত আলম বলেন, “আমার অবদান ও কাজকে যে এমন অভিজাত একটি পত্রিকা স্বীকৃতি দিয়েছে, সেজন্য আমি খুবই সম্মানিত বোধ করছি।
“নগদ এই সময়ে বেশকিছু পরিস্থিতি বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বিরাট প্রভাব ফেলেছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল ফিনটেক প্রতিষ্ঠানের যাত্রাপথে কিছুটা অবদান রাখতে পারায় আমি গর্বিত।”
টেলিকমিউনিকেশন্স, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ফাইন্যান্স (ডিএফএস) খাতে ২৬ বছর ধরে কাজ করছেন মো. সাফায়েত।
এর আগে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদকে ২০২০ সালের সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী হিসেবে পুরস্কার দেয় বিজনেস ট্যাবলয়েড।
