০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এক ব্যাংক থেকে সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 09:32 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার ধারাবাহিকতায় এবার একটি ব্যাংক থেকেই সাড়ে ৪ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ পরিমাণ ডলার কেনা হয়েছে।

এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসে সাড়ে ১২ কোটি ডলার এবং চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার কিনেছে বাজার থেকে।

বৃহস্পতিবার আকু বিল পরিশোধের পর নতুন করে সোমবার ডলার কেনায় দিনশেষে বাংলাদেশ ব্যাংকে রাখা বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিপিএম৬ পদ্ধতিতে এ পরিমাণ রিজার্ভ থাকার তথ্য দিয়ে বলেন, গ্রস হিসাবে এ পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার।’’

গত বৃহস্পতিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ এক দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করার পরে রিজার্ভ কমে হয় ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলরা।