১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সাভার-আশুলিয়ায় ২২ কারখানায় ছুটি: শ্রমিক বিক্ষোভে 'তৃতীয় পক্ষের' ইন্ধন দেখছে পুলিশ

“বাইরে থেকে একটি তৃতীয় পক্ষ ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করে ফায়দা লোটার চেষ্টা করছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 05:36 PM

Updated : 11 Nov 2026, 05:36 PM

বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন।

বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা জামগড়া ও হেমায়েতপুরের পদ্মার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সাভার ও আশুলিয়ার অন্তত ২২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ দাবি করেছে, কারখানাগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে বহিরাগত একটি 'তৃতীয় পক্ষের' ইন্ধন রয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলছেন, জামগড়া এলাকা ছাড়া সাভার ও আশুলিয়ার বাকি সব জায়গার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। পাশপাশি প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক আছে।

বিস্তারিত আসছে …