নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা পেল ওয়ালটন
গত মঙ্গলবার নেপিয়ারের মেরিন প্যারেডে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক রবিউল ইসলাম মিলটন।
খেলার স্পনসর হওয়ায় বাংলাদেশের টেক-জায়ান্ট ওয়ালটন গ্রুপকে সম্মাননা দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড।
দুই দেশের মদ্যে চলা টি-টোয়েন্টি সিরিজটির স্পন্সর প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালটন।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, প্লাটিনাম কো-স্পনসর হওয়ায় নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই দলের অধিনায়কের সাথে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রতিনিধিকে চায় তারা।
গত মঙ্গলবার নেপিয়ারের মেরিন প্যারেডে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক রবিউল ইসলাম মিলটন।
ওয়ালটন জানিয়েছে, নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের ক্রিকেটে পৃষ্ঠোপোষক প্রতিষ্ঠান খুব কমই দেখা যায়, যারা বছরের পর বছর ক্রিকেটের সাথে আছে। সেটা যে দেশেরই হোক তা বড় বিষয় নয়। বিষয় ক্রিকেট।
ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক রবিউল ইসলাম বলেন, “ওয়ালটন আমাদের দেশের গর্ব। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়ালটন সম্পর্কে ভালো জানে। আজ তারা ওয়ালটনকে সম্মানিত করেছে। এটি সত্যিই বড় পাওয়া আমাদের জন্য। আমরাও বোর্ডকে ধন্যবাদ জানাই এভাবে সম্মানিত করার জন্য।”
গত এক দশকের বেশি সময় ধরে ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ও সব ধরনের খেলাধুলার পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন।
