২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটের ঝুলিতে সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’

“ওয়ালটন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, যার প্রমাণ এই অ্যাওয়ার্ড, ”বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 10:17 PM

Updated : 28 Dec 2023, 10:17 PM

সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টন্স (সাফা) অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। 

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাফা ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড’, ‘ইন্টিগ্রেটেড রিপোর্টিং অ্যাওয়ার্ড' এবং 'সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড’ এর আওতায় ওয়ালটন ‘ওভারঅল উইনার’ পুরস্কার অর্জন করেছে। 

এছাড়া ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ‘গোল্ড অ্যাওয়ার্ড' পেয়েছে কোম্পানিটি। 

গত ২২ ডিসেম্বর ভারতের নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে সাফার সভাপতি সিএ নিহার এন জাম্বুসারিয়ার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সচিব রফিকুল ইসলাম। 

পুরস্কার পেয়ে তিনি বলেন, “ওয়ালটন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, যার প্রমাণ এই অ্যাওয়ার্ড। এ ধরনের পুরস্কার প্রাপ্তি ওয়ালটনের এগিয়ে যাওয়ার দৃপ্ত পথচলাকে আরও গতিশীল করবে।” 

এ স্বীকৃতি ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য অর্জনের পথে উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন রফিকুল। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিএফও (চলতি দায়িত্ব) জাকির হোসেন ভূঁইয়া, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সাজেদুল কবির ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শরীফ হোসেন। 

এর আগে ২০২১ সালেও সাফা অ্যাওয়ার্ড পেয়েছিল ওয়ালটন। ২০২১-২২ অর্থবছরে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএসবি, আইসিএবি এবং আইসিএমএবি পুরস্কারও জিতেছে ওয়ালটন।